ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীও লেস্টার সিটি এফসি-এর খেলোয়াড়। আগামী মাসে সৌদি আরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন😮
বিশ্বকাপ বাছাই সামনে মার্চের শুরুর দিকে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করার কথা বাংলাদেশের। গত মাসে এ তথ্য জানিয়েছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেই ক্যাম্পেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হামজার।
বাংলাদেশ এর আগেও সৌদি আরবে ক্যাম্প করেছে। সুফল পাওয়ায় আবারও সেখানে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা, থাকবেন হামজা চৌধুরীও।
বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানা বাড়ি। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। এই ফুটবলার খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব দলে।
হামজা চৌধুরী এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতেন। এরপর ধারে বুরটন আলবিয়নের পর খেলেছেন ওয়াটফোর্ডেও। বেশ কয়েকবার তার বাংলাদেশে খেলার ব্যাপারে গুঞ্জন ছড়ায়।
বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে চলেছে তার⚽🇧🇩🔥

Social Plugin