বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট কবে শেষ হবে?

 ঈদ না যেতেই এবার সিন্ডিকেট প্রবাসীদের বিরুদ্ধে নতুন প্রোপাগান্ডা নিয়ে হাজির। প্রোপাগান্ডা বললেও কম হবে, এটা মনে হয় তাদের নেক্সট মুভ হতে যাচ্ছে! অনুষ্ঠানে ছিলেন বসুন্ধরা কিংস এর মার্কেটিং এবং মিডিয়া ম্যানেজার এবং সাথে এবার তাদের নতুন নিয়োগপ্রাপ্ত সাংঘাতিক হচ্ছেন, ক্রিকেট ফ্যানদের থেকে "টোকাই সাংবাদিক" উপাধীপ্রাপ্ত গুলিস্তানের টোকাই রিয়াসাত আজিম। সে ঠিকমতো ক্রিকেট বুঝেনা কিন্তু, এবার প্রবাসী ফুটবলারদের বিরুদ্ধে কি বলে তা দেখুন। ভিডিওর ৪ মিনিট থেকে ১০ মিনিট পযন্ত দেখুন। এসব কথা শোনার পর আপনার মেজাজ হারাতে বাধ্য। 




ভিডিওর প্রথমে কথা বলেন বসুন্ধরা কিংস এর মার্কেটিং এবং মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক, তার কথার কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরছি৷


১. কোন দেশের ফুটবল ফেডারেশন কখনো ট্রায়াল আয়োজনের এর কাজ করেনা, করে ক্লাব।


২. মেইন সাবজেক্ট ট্রায়াল হওয়া উচিত না।


৩. প্রবাসী ফুটবলারেরা সব সময় সাইড স্টোরি থাকবে, যাতে মেইন স্টোরি না হয়।


৪. তারা নামও জানেনা (ফাহমিদ) এমন খেলোয়ায়াড়কে সমর্থকেরা জাতীয় দলে চায়। (উপস্থাপক) 


৫. ফ্যানদের থেকে কোন প্রবাসী খেলোয়াড়কে জাতীয় দলের জার্সিতে দেখতে চাওয়া ঠিক না।

More 


৬. কোন প্রবাসী ফুটবলারকে জাতীয় দলের যোগ্য বলাও ঠিকনা।


🔶 এরপর রিয়াসাত টোকাইকে উপস্থাপক প্রবাসী সম্পর্কে প্রশ্ন করা হলে সে বলে, 


১. ফ্যানরা না বুঝে তাকে ভিডিও বানানোর জন্য হাওয়া দেওয়া শুরু করে। 


২. ফাহমিদুলের ঘটনা একটা কন্সপিরেসি থিওরি মাত্র৷ 


৩. যে কোন কিছু করেনি (ফাহমিদ), সে হিরো হয়ে যায়। হিরো হওয়ার জন্য কিছু করা লাগে।


৪. সাকিব খানকে হিরো হবার জন্য সিনেমায় অভিনয় করতে হয়েছে৷ তার কথা অনুযায়ী ফাহমিদকে জাতীয় দলে খেলার জন্য এখন বাংলা সিনেমায় অভিনয় করতে হবে৷ 


৫. কিন্তু দলের জন্য ফাহমুদিল কিছু করেনি, সে ইতালি চলে গেছে।


৬. ফাহমিদ শৃঙ্খলা ভঙ্গ করেছে তাই বাদ দিয়েছে, সে প্রপার সিস্টেমের বাইরে গিয়ে তার শৃঙ্খলা ব্রেক করেছেন, তাই তাকে বাদ পড়তে হয়েছে। 


৭. আপনি সিস্টেম ব্রেক করেছেন তাই আপনাকে শাস্তি পেতে হবে, কাবরেরা তাকে বাদ দিয়েছেন তার নিশ্চই একটা ব্যাকগ্রাউন্ড ছিল। (কাবরেরার সিদ্ধান্তকে সাপোর্ট করছেন) 


(এরপর বসুন্ধরা কিংস এর দালালি করা শুরু করে দিলেন কিছু সময়ের জন্য৷)


৮. ৩০-৩২ প্রবাসী ফুটবলারের ট্রায়াল কোন সমাধান হতে পারেনা। প্রবাসীরা ট্রায়াল করলেও ভালো করলে জাতীয় দলে জায়গা পাবার যোগ্য নয়।


৯. প্রবাসী আসলে দেশী ফুটবলারদের মধ্যে অসন্তোষ তৈরী হয়। (এর মাধ্যমে ফাহমিদ সহ বিগত কয়েক বছরে যে কয়জন প্রবাসী ফু্বলারদের সাথে বাজে আচরণ করা হয়েছে তাদের কাজকে সাপোর্ট দিলেন।)


১০. ভারতের অনেক ক্রিকেটার ভাত না পেয়ে বিদেশী লীগে খেলে৷ এর মানে বুঝাতে চেয়েছেন সামিত, ফারহান সহ বাকিরা বাংলাদেশের লীগে ভাত না পেয়ে ইংল্যান্ড, কানাডা সহ ইউরোপের অনেক দেশে খেলছেন৷


সিন্ডিকেটের বিরোদ্ধে সবাই আওয়াজ তুলুন।



#bff

#BFC

#fifa

#afc

#football